ঈদকে সামনে রেখে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয় এ টিকিট বিক্রি।
বিআরটিসি বাসের টিকিট বিক্রি শুরু হবে আগামী ১০ জুলাই থেকে। সকালে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদসহ বিভিন্ন টার্মিনালে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীরা টিকিট সংগ্রহ করছেন।
এদিকে, ৫০ শতাংশ টিকিট হাতে রেখে দিয়ে টিকিট বিক্রির জন্য বাস মালিক সংগঠনের পক্ষ থেকে পরিবহন মালিকদের জানিয়ে দেয়া হয়েছে। যাতে ঈদের আগ মুহূর্তে ঘরমুখো মানুষেরা ভোগান্তির শিকার না হন।
সেই সঙ্গে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা না করতেও পরিবহন মালিকদের অনুরোধ জানানো হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: