মন্ত্রীসভা ও আওয়ামী লীগ থেকে অপসারিত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন বাতিল ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলামসহ সম্মিলিত ইসলামী দলসমূহ।
শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জুমআ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে হেফাজতে ইসলাম ছাড়াও খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী সংগঠন অংশ নেয় ।
এ সময় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।
এদিকে, একই দাবিতে চট্টগ্রাম নগরীতে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল করেছে হেফাজত ইসলাম, খেলাফত মজলিস ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: