অন্যান্য প্রতিষ্ঠানের মতো প্রয়োজনে বিচার বিভাগেরও ন্যায্য সমালোচনা হতে পারে বলে মনে করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচার প্রক্রিয়া ডিজিটালাইজেশন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অনুচিত বা দায়িত্বহীন সমালোচনা বিচার বিভাগের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। আইনের শাসন মাথায় রেখেই সকল সিদ্ধান্ত নেয়া উচিত বলেও এ সময় মন্তব্য করেন প্রধান বিচারপতি।
এ সময় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী ও আইনমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: