চট্টগ্রাম বন্দরে ভোজ্যতেলের আড়ালে তরল কোকেন আমদানির ঘটনা তদন্তে ১০ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
শুক্রবার রাতে নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কুসুম দেওয়ানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
তরল কোকেন আমদানির ঘটনায় গ্রেপ্তার আতিকুর রহমান, এ কে আজাদ, মোস্তফা কামালকে ১০ দিনের ও গোলাম মোস্তফা সোহেলকে ৫ দিনের রিমাণ্ডে নেয়া হয়েছে।
গত ৬ জুন চট্টগ্রাম বন্দরে সূর্যমূখী তেলের সঙ্গে আনা কনটেইনারে তরল কোকেনের সন্ধান পান শুল্ক কর্মকর্তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: