দেশকে জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাখতে না পারলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার রাজধানীর সেগুন বাগিচায় বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ জন্য দলের নেতাকর্মীদের উন্নয়নের প্রতিবন্ধকতার পথ থেকে সরে আসতে হবে।
তিনি আরো বলেন, অপরাজনীতির পথ থেকে রাজনীতিকরা যতো দ্রুত সরে দাঁড়াবেন দেশ ততোই সামনে এগিয়ে যাবে।
বর্তমান সরকারের অগ্রযাত্রা প্রতিহত করার মতো কোনো শক্তি দেশে নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সিনিয়র এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: