আগামী ২১ দিনের মধ্যে কোনো বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার সচিবালয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় শিক্ষার্থীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে শিক্ষার্থীদের আর কোনো সমস্যা হবে না। কলেজ পরিবর্তনের জন্য ৭ ও ৮ জুলাই আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
এ পর্যন্ত ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলেও উল্লেখ করেন নুরুল ইসলাম নাহিদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: