জাতীয়

নির্ধারিত সময়ের আগেই বেতন- বোনাস পাচ্ছে পোশাক শ্রমিকরা

পোশাক শ্রমিক
পোশাক শ্রমিক

সরকার নির্ধারিত সময়ের আগেই তৈরি পোশাক শ্রমিকদের বেতন দেয়া শুরু করবে শিল্প মালকিরা— জানিয়েছেন বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম।

তিনি বলেন, আগামী ৭ জুলাই থেকে শিল্প মালিকরা সমস্ত বেতন-ভাতা পরিশোধ করবে বলেও জানান তিনি।

দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

তবে নিটওয়্যারের কয়েকটি কারখানায় বেতন ভাতা পরিশোধে, সরকার নির্ধারিত সময়ের চেয়ে কয়েকদিন বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিকেএমইএর সহ-সভাপতি মো. হাতেম।

ঈদের ছুটির আগেই সমস্ত পাওনা পরিশোধ করার আশ্বাস দিয়েছেন তিনি।

পোশাক শিল্প শ্রমিকদের বেতন ১০ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে গত সপ্তাহে শিল্প মালিকদের নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয় আর ১৪ জুলাইয়ের মধ্যে বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের আহ্বান জানিয়েছে তারা।

সরকার নির্ধারিত সময়ের মধ্যেই বেতন-ভাতা পরিশোধ করতে এরইমধ্যেই শিল্প মালিকরা প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আর শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএও এবার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছে বলে দাবি করছেন এ খাতের ব্যবসায়ী নেতারা।

আগামী ১০ জুলাই শুক্রবার হওয়ায় বেতন পরিশোধে ১১ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা।

বিকেএমইএর পক্ষ থেকেও নির্ধারিত সময়ে মধ্যেই বেতন-ভাতা পরিশোধে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। তবে সাম্প্রতিক সময়ে ব্যবসার অবস্থা খারাপ থাকায়, কয়েকটি প্রতিষ্ঠানে বেতন-ভাতা পরিশোধে একটু বাড়তি সময় লাগতে পারে বলে জানিয়েছেন এ ব্যবসায়ী নেতা শহীদুল্লাহ আজিম।

সব মিলিয়ে ঈদে এবার বেতন-বাতা পরিশোধ নিয়ে কোনো শ্রমিক অসন্তোষ তৈরি হবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ