জাতীয়

দেশ এগুচ্ছে জরিপই প্রমাণ: এলাহী

তৌফিক-ই-এলাহী
তৌফিক-ই-এলাহী

জরিপের ফলাফল প্রমাণ করে দেশ অনেক এগিয়েছে—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী এ ফলাফলে তৃপ্তির ঢেঁকুর না তুলে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রাহকদের সন্তুষ্টি পরীক্ষা করতে বিদ্যুৎ বিভাগ পরিচালিত এক জরিপে তথ্য প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

যদিও বিদ্যুৎ ব্যবস্থার সার্বিক উন্নতির কথা বললেও এ জরিপের ফলাফল পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না খোদ বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।

জরিপ নিয়ে তৌফিক-ই-এলাহী বলেন, সরকারের আন্তরিক চেষ্টার কারণেই উন্নতি হয়েছে সার্বিক বিদ্যুৎ ব্যবস্থায়।

জরিপটি শীতকালে চালানোর কারণে ফলাফল বেশি ইতিবাচক হতে পারে— উল্লেখ করে তিনি আরো বলেন, ভবিষ্যতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ও এ জরিপ চালানো হবে।

বিদ্যুৎ বিভাগের পরিচালনায় গত বছরের শেষ ৩ মাসে দেশের ৫টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির মধ্যে ৩টি বিতরণ কোম্পানির কিছু এলাকায় গ্রাহকদের সন্তুষ্টি নিরীক্ষা করে একটি বেসরকারি জরিপকারী প্রতিষ্ঠান।

জরিপে, দেশে গড়ে ৯৭ শতাংশেরও বেশি গ্রাহক মনে করেন অতীতের তুলনায় মানসম্মত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সার্বিক উন্নতি হয়েছে আর সেচক্ষেত্রে শতভাগ গ্রাহকই নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন।

একই সঙ্গে প্রায় ২৩% গ্রাহক জানিয়েছেন নতুন করে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সরকার নির্ধারিত ‘ফি’ এর তুলনায় তাদেরকে অধিক অর্থ দিতে হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ