জাতীয়

খালেদা জিয়ার বিরূপ মন্তব্য প্রত্যাশিত নয়: আইজিপি

একেএম শহীদুল হক
একেএম শহীদুল হক

বিএনপির লাগাতার আন্দোলনে পুলিশ পেট্রোল বোমা ছুড়েছে’ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার এমন অভিযোগ মিথ্যা— দাবি করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের কাছে থেকে এমন বিরূপ মন্তব্য প্রত্যাশিত নয়।

রোববার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান বলেন, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কেউ রাজনৈতিক বক্তব্য দিলে তা দুঃখজনক।

বিএনপির লাগাতার আন্দোলনে কারা পেট্রোলবোমা ছুড়েছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা সবাই জানে— এদের অনেকে ধরা পড়েছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে—এ কথা উল্লেখ করে আইজিপি আরো বলেন, এরা কোন কোন দলের সদস্য সে রেকর্ডও আমাদের কাছে রয়েছে।

শহীদুল হক বলেন, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা— আমরা চাইব সমাজে যারা দায়িত্বশীল, তারা দায়িত্বশীল কথা বলবেন।

তিনি বলেন, কারা পেট্রোলবোমা মেরেছে, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, তা সূর্যের আলোর মত স্বচ্ছ— কোনো অন্ধকার দিয়ে তা ঢাকা যাবে না।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শহীদুল হক বলেন, রমজানের শুরু থেকে পুলিশ কঠোর অবস্থানে থাকায় এখন পর্যন্ত হাইওয়েতে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি— রাজধানীর ভেতরেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আগামীতেও যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক থাকে সে ব্যবস্থা নিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে—সংবাদ সম্মেলনে বলেন তিনি।

প্রসঙ্গত: শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, পুলিশই আমাদের আন্দোলনের সময় পেট্রোলবোমা মেরেছে—শুধু বোমা নয়, বাসে আগুনও দিয়েছে তারা।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আসাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ