জাতীয়

ওভারপাস সড়ক নির্মাণ করা হবে, সংসদে পরিকল্পনামন্ত্রী

সংসদ
সংসদ

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বাইপাস সড়কের পরিবর্তে এখন থেকে ওভারপাস সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

সোমবার সকালে স্পীকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

মোস্তফা কামাল বলেন, বাইপাস সড়কের পরিবর্তে এখন থেকে ওভারপাস সড়ক নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদে যান চলাচল নিরাপদ রাখতে এরইমধ্যে সড়ক-মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে এবং হাইওয়ে, জেলা ও মহনগর পুলিশের দায়িত্ব বাড়ানো হয়েছে।

মানবপাচার আইন সংশোধনের প্রয়োজন নেই— বলেও এ সময় জানান তিনি।

সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে রাজধানীতে সাময়িক যানজটের সৃষ্টি হচ্ছে- অতি দ্রুত এ অবস্থারও সমাধান হবে।

এদিকে, অপর এক প্রশ্নের জবাবে চারদেশীয় চুক্তির মাধ্যমে ভারতের উপর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে স্থলপথে বাণিজ্যিক যোগাযোগ চলবে বলে জানান পররাস্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সংসদে মাল্টিপারপাস বিজনেসের নামে প্রতারণার হাত থেকে বাঁচতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

এছাড়া, পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অন্যান্যদের মত সংরক্ষিত নারী সংসদ সদস্যদের জন্য সমান বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ