জাতীয়

ঈদে সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে সরকার তৎপর: কামাল

সংসদ
সংসদ

আসন্ন ঈদে দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যথেষ্ট তৎপর রয়েছে— এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

তিনি আজ- সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম মাহজাবীন মোরশেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর। আশা করছি অন্যবারের মতো এবারও দেশবাসী সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যা যা করণীয় তা করছে। আইজিপি’র নেতৃত্বে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদে যে সব সমস্যা হয় তা চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

আসাদুজ্জামান খাঁন বলেন, দেশবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। ঈদে ঘরে ফেরা মানুষকে স্বস্তি দিতে এবং মহাসড়কে যেন যাত্রীদের ভোগান্তিতে পরতে না হয়, সেজন্য হাইওয়ে পুলিশ, জেলা পর্যায়ে জেলা পুলিশ এবং মহানগরীতে নগর পুলিশ কাজ করছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী ছিনতাই, মলম পার্টিসহ এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে।

স্বতন্ত্র সদস্য হাজী মোহাম্মদ সেলিমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যানজট নিরসনে ঢাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। রাস্তা যাতে সচল রাখা যায় এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ