ঢাকা সিটি উত্তরের উন্নয়নের ক্ষেত্রে করপোরেশনের বিভিন্ন জায়গা অবৈধ দখলমুক্ত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ— মন্তব্য করে মেয়র আনিসুল হক বলেন, উত্তরের খাল-ঝিল, রাস্তাঘাট ও বাজার দখলমুক্ত করা না গেলে কোনো উন্নয়নই টেকসই হবে না।
মঙ্গলবার ঢাকা সিটি উত্তরের ২৩ ও ২৪ নং ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় বিভিন্ন জায়গা অবৈধ দখলমুক্ত করতে সম্ভাব্য সবকিছু করা হবে বলে হুশিয়ারি দিয়ে, ২৩ নং ওয়ার্ডের নবনির্মিত কবরস্থান পরিদর্শন শেষে এটি দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
পরে ২৪ নং ওয়ার্ডের বাজার দখলমুক্ত করতে দখলদারদের ২দিন সময় বেধে দেন উত্তরের এ মেয়র। পরিদর্শন শেষে অবৈধ দখল নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন আনিসুল হক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: