বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যতোই মিথ্যাচার করুন না কেন আগুন সন্ত্রাসের দায় তিনি এড়াতে পারবেন না— মানুষ হত্যার দায়ে তাকে বিচারের আওতায় আনা হবে জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে তথ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
খালেদা জিয়া সন্ত্রাসের পথ ছাড়েননি উল্লেখ করে ইনু অভিযোগ করেন এসবের জন্য জনগণের কাছে ক্ষমাও চাননি বরং আগুন সন্ত্রাসকে হালাল করতে বিএনপি নেত্রী নতুন করে মিথ্যাচারে নেমেছেন।
এছাড়া তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে এবং তা সফল হবে বলেও এক প্রশ্নের জবাবে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: