স্থানীয় সরকারমন্ত্রী-এলজিআরডি মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেয়া হয়েছে সৈয়দ আশরাফুল ইসলামকে। তার স্থানে দায়িত্ব পাচ্ছেন প্রবাসিকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অব্যাহতি দেন।
এদিকে মঙ্গলবার একনেক সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৬ হাজার ৭৬ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফ উপস্থিত হননি।
একনেক সভাশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো প্রায় আধাঘণ্টা সভাকক্ষে বসে থাকতে দেখা গেছে।
দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
বর্তমান সরকারের ২য় মেয়াদেও সৈয়দ আশরাফ এ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
এছাড়াও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।