জাতীয়

শিশু অধিকার ‘টুলকিট’ চালু করেছে ইইউ-ইউনিসেফ

টুলকিট
টুলকিট

উন্নয়ন সহযোগিতায় শিশু অধিকার সমন্বিত করতে ‘টুলকিট’ চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউনিসেফ।

এ টুলকিট বাংলাদেশের শিশুর স্বাস্থ্য, শিক্ষাসহ শিশু সুরক্ষা ও অধিকার রক্ষায় কাজ করবে বলে জানিয়েছেন আয়োজকরা। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শিশুদের জীবন রক্ষা ও বেড়ে ওঠার ক্ষেত্রে বিশ্বের ১৫০ দেশে কাজ করছে ইউনিসেফ। শিশু স্বাস্থ্য ও পুষ্টি, বিশুদ্ধ পানি ও পয়নিস্কাশন, উন্নত শিক্ষার নিশ্চয়তা এবং শিশুদের অপরাধ, শোষন থেকে সুরক্ষা দিতে বিভিন্ন কর্মসূচী রয়েছে আন্তর্জাতিক এ সংস্থার।

৮টি থিমেটিক মডেলে বিভক্ত ৮০টির বেশি নতুন সৃজনশীল ও সহজে ব্যবহার করা যায় এমন বিষয় রয়েছে টুলকিটে। এ প্রকাশনা উন্নয়ন পরিকল্পনায় শিশু অধিকার, শিশুদের অংশগ্রহনের বিষয় উল্লেখ রয়েছে।

এ উদ্যোগ শিশুদের কল্যান বয়ে আনবে বলে মনে করেন ইইউ রাষ্ট্রদূত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ