জাতীয়

বর্ষবরণে নারী লাঞ্ছনাকারী কয়েক জন আটক, কথা সারলেন মন্ত্রী

আসাদুজ্জামান খাঁন
আসাদুজ্জামান খাঁন

বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী নির্যাতনের ঘটনায় সনাক্ত করা কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি— তবে সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

গতকাল সংসদে ওই ঘটনায় নারী লাঞ্ছনাকারীদের চিহ্নিত করা হয়েছে— ইতোমধ্যে এদের অনেককেই আটক করা হয়েছে এ তথ্য জানানোর পর চারিদিকে আলোচনার ঝড় উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নিজ কার্যালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এক কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকীর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী তাদের আটকের কথা জানান।

ওইদিনই ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিশ্চিতভাবে বলা যায় ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সংসদে পহেলা বৈশাখে আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে কতগুলো বিধিনিষেধ, নিয়মকানুনের কথা বলা হয়েছিল—কিন্তু এতো বেশি মানুষের সমাগম হয় যে এসব নিয়মকানুন পালন করা সম্ভব হয়নি এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশও নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছিল এ সুযোগেই দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।

তিনি বলেন, 'নারী লাঞ্ছনার ঘটনা অবশ্যই দুঃখজনক— সেদিনের ঘটনা আমরা পুরোপুরি বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করেছি আর ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কয়েকজনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, যারা চিহ্নিত হয়েছে, অপকর্ম করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে— যারা এসব অপকর্ম করেছে তাদের আইনের কাছে পৌঁছে দিয়েছি, বাকি দুই একজনকেও আটক করা হবে।

আইজিপির পক্ষ থেকে এ ব্যাপারে পুরস্কার ঘোষণা করা হয়েছে—এ কথা জানিয়ে মন্ত্রী সংসদে আরো বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ