জাতীয়

সংসদে প্রধানমন্ত্রী

পাটের বহুমুখী ব্যবহারে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার

শেখ হাসিনা
শেখ হাসিনা

পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্য বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এবং ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩’ প্রণয়ন করা হয়েছে ।

তিনি বলেন, এ আইন ২০১২ সালের ২০ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। ওই আইনে নির্ধারিত ৬টি পণ্য ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি মোড়কীকরণের পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, এই আইন প্রয়োগ ও প্রচারণার অংশ হিসেবে পোস্টার, লিফলেট, ব্যানার সমগ্র দেশে মিলার ও ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ বিষয়ে ২৫টি জাতীয় পত্রিকায় ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ২৭টি জেলায় চাতাল মালিক, ব্যবসায়ী, প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিয়ে আইনটি সম্পর্কে সচেতনতা ও সংশ্লিষ্টদের ভুল ধারণা নিরসনে সভা, সেমিনার ও ওয়াকসপ আওয়াজন করা হয়েছে।

তিনি বলেন, এই আইনের আওতায় ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৫ সালের মে পর্যন্ত মোট ২২৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং এ পর্যন্ত আইন অমান্যকারীদের নিকট থেকে ২৫ লাখ ৭৭ হাজার ৭০০ টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পসমূহে ‘জুট জিও-টেক্সটাইল’-এর অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী সকল মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশিয় ও আন্তর্জাতিক পাট পণ্যের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে সরকার ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’-এর মাধ্যমে নতুন নতুন পাটজাত বহুমুখী পণ্য উদ্ভাবন, দেশে ও বিদেশে বিভিন্ন মেলায় প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশে প্রতিনিধিদল পাঠানোর মাধ্যমে পাট ও পাটজাত পণ্যের বাজার অন্বেষণ ও সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেখ হাসিনা বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা উপকরণ বিতরণে পাটের ব্যাগ ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে পাটের ব্যাগ ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে অনুরোধ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রম পাটের গুরুত্ব বিবেচনায় এনে পাট ও পাট পণ্যের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহের পাঠ্যক্রমভুক্ত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। (সূত্র : বাসস)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ