জাতীয়

সংসদে রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল-২০১৫ পাস

সংসদে তোফায়েল আহমেদ
সংসদে তোফায়েল আহমেদ

রপ্তানি উন্নয়ন ব্যুরো অধ্যাদেশ ১৯৭৭ রহিত করে পুনঃপ্রণয়নের বিধান করে সংসদে রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল-২০১৫ পাস করা হয়েছে।

বুধবার সংসদে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে রপ্তানি উন্নয়ন ব্যুরো অধ্যাদেশ ১৯৭৭ এর অধীন প্রতিষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরো এমনভাবে বহাল রাখার বিধান করা হয়েছে, যেন তা বিলের বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে।

বিলে ব্যুরোর প্রধান কার্যালয়, পরিচালনা ও প্রশাসন, পরিচালনা পর্ষদ গঠনসহ সংশ্লিষ্ট বিধান করা হয়।

বিলে বাণিজ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে ২২ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের বিধান করা হয়।

বিলে ব্যুরোর প্রধান নির্বাহী, পরিচালনা পর্ষদের সভা, ব্যুরোর দায়িত্ব ও কার্যাবলী, তহবিল ঋণ গ্রহণ ও বিনিয়োগ, বাজেট, হিসাব ও নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন, উপদেষ্টা, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, সরকারি কর্মচারি, ক্ষমতা অর্পণ, বিধি-প্রবিধান প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, নুরুল ইসলাম মিলন, নুরুল ইসলাম ওমর, মাহজাবিন মোরশেদ ও বেগম রওশন আরা মান্নান ও স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজী বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়। (সূত্র : বাসস)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ