তথ্য ও প্রযুক্তির অপব্যবহার বন্ধে অপরাধ ও নিরাপদ সাইবার চুক্তি করা প্রয়োজন বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার ২০১৫ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, তথ্য ও প্রযুক্তির উন্নয়ন ঘটালে প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব।
উন্নয়নের ধারাকে শক্তিশালী করতে হলে প্রযুক্তিকে এগিয়ে নেয়ার বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, সাইবার ক্রাইম যাতে না হয় সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
এসময় ডিজিটাল বাংলাদেশ বিষয়ে রিপোর্ট ও ফিচার লেখার জন্য ৬ সাংবাদিককে বিজয়ী ঘোষণা করা হয়।
পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে ৭৫ হাজার টাকা, সনদপত্র, একটি ক্রেস্ট তুলে দেয়া হয়।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় এবার প্রথম এ পুরস্কার প্রবর্তন করা হয়।