জাতীয়

রেলে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু
রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা টিকেট দেয়া শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।

এবার ১৩ জুলাই থেকে শুরু করে ১৭ জুলাই পর্যন্ত পাঁচ দিনের আগাম টিকিট দেয়া হবে। আজ দেয়া হচ্ছে ১৩ জুলাইয়ের টিকিট।

পর্যায়ক্রমে আগামীকাল ১৪ জুলাই, ১১ তারিখে ১৫ জুলাই এবং ১২ ও ১৩ তারিখে যথাক্রমে ১৬ ও ১৭ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। এদিকে, টিকিটের জন্য মধ্যরাত থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে যাত্রীরা ভিড় করছেন।

সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করে রেলমন্ত্রী মো. মুজিবুল হক আশ্বাস দেন, সব যাত্রীরাই টিকিট পাবে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এদিকে, চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টিকেট বিক্রি চলবে ১৭ তারিখ পর্যন্ত। প্রথম দিন টিকেট প্রত্যাশীদের ভীড় কম চোখে পড়েছে। আগাম টিকেট বিক্রির সুবিধার্থে কর্তৃপক্ষ নিয়েছেন নানান উদ্যোগও।

কেউ সেহেরি খেয়ে কেউবা তার আগে থেকেই চট্টগ্রাম রেল স্টেশনে এসে দাঁড়িয়েছেন টিকেট কেনার আশায়। চট্টগ্রাম থেকে ঈদ করতে যাওয়া ঘরমুখী সকলের দৌড় এখন রেল ও বাস স্টেশনে। তবু তাদের শঙ্কা শেষ পর্যন্ত টিকেট মিলবে তো।

ঈদ উপলক্ষে বৃহস্পিতবার সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। ৯ জুলাই বিক্রি হয়েছে ১৩ জুলাইয়ের টিকিট। একইভাবে, ১০ জুলাইয়ের আগাম টিকেট ১৪ জুলাই, ১১ জুলাইয়ের ১৫ জুলাই, ১২ জুলাইয়ের ১৬ জুলাই আর ১৩ জুলাইয়ের টিকেট পাওয়া যাবে ১৭ জুলাই। এই ৫ দিনে প্রায় ৩০ হাজার আগাম টিকেট বিক্রি করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে, চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, কালোবাজারী রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

গত কয়েকবারের মতো এবারও একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন বলে জানিয়েছেন রেলওয়ে পুর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ