জাতীয়

ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্নের আশ্বাস রেলমন্ত্রীর

মুজিবুল হক
মুজিবুল হক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করবে রেলওয়ে— বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

বৃহস্পতিবার ট্রেনের আগাম টিকিট বিতরণের প্রথম দিন রাজধানীর কমলাপুর স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ঈদে ট্রেনের সময়সূচিতে যাতে বিপর্যয় না হয়, সে জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়া হয়েছে— উল্লেখ করে মুজিবুল হক বলেন, সময়সূচি বিপর্যয় কোনোভাবেই মানা যায় না। সময়সূচি বিপর্যয় ঠেকাতে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, রেলের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা রয়েছে এবং এর সঙ্গে যোগ হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব), পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোথাও যাতে টিকিট কালোবাজারি না হয়, যাত্রীরা যাতে মলম ও অজ্ঞান পার্টি দ্বারা আক্রান্ত না হন, সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

ট্রেনের ছাদে চলাচল করা বেআইনি উল্লেখ করে যাত্রীদের উদ্দেশে মুজিবুল হক বলেন, যাত্রীরা কেউ ছাদে উঠবেন না।

তিনি বলেন, রেলে যাতায়াত সাশ্রয়ী, আরামদায়ক ও নিরাপদ। এ জন্য অন্য পরিবহনের চেয়ে রেলে মানুষ যাতায়াত করতে পছন্দ করেন। এ ঈদে রেলের শতভাগ সক্ষমতা ব্যবহার করে যাত্রীদের আনা-নেয়ার ব্যবস্থা করা হবে।

যাত্রীদের সেবা দেয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে প্রতিদিন বিভিন্ন রুটে ২ লাখ ৫০ হাজার যাত্রী আসা-যাওয়া করবে।

ঈদ উপলক্ষে সকল প্রস্তুতি নেয়া হয়েছে পাশাপাশি আগামী জানুয়ারিতে রেলে ২৭০টি নতুন বগি যোগ হচ্ছে বলেও জানান মুজিবুল হক।

তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়া থেকে ২৭০টি বগি আনার দরপত্র চূড়ান্ত হয়ে গেছে। আগামী জানুয়ারিতে এগুলো রেলে যোগ হবে। এর ফলে যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমে আসবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ