দেশ গড়ার কাজে অংশ নিতে সবাইকে মূল্য সংযোজন কর দেয়ার আহবান জানিয়েছেন অর্থপ্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান। শুক্রবার সকালে জাতীয় মূল্য সংযোজন কর বা মূসক দিবস উপলক্ষ্য আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের র্যা লীতে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আর বৈদেশিক নির্ভরতা কমিয়ে, অভ্যন্তরীণ সম্পদ দিয়েই উচ্চ-মধ্যম আয়ের দেশ গড়ার প্রত্যয় এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান।
নজিবুর রহমান বলেন, সদ্য শেষ হওয়া অর্থবছরে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মূসক আদায় হয়েছে। এর ফলে বৈদেশিক সাহায্য নির্ভরতা কমে দেশের উন্নয়ন এখন অভ্যন্তরীণ সম্পদ নির্ভর হবে বলে মন্তব্য করেন তিনি।
রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আর বাদ্য যন্ত্রের বাজনার তালে তালে সকাল ৯টায় রাজধানীর এনবিআর ভবনের সামনে থেকে র্যা লিটি বের হয়। পরে র্যা লিটি কাকরাইল, জাতীয় প্রেসক্লাব, পল্টন হয়ে আবার এনবিআর ভবনের সামনে গিয়ে শেষ হয়।