জাতীয়

ঈদে মহাসড়কগুলোতে জনদুর্ভোগ হবে না: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ঈদে মহাসড়কগুলোতে কোনো ধরনের জনদুর্ভোগ হবে না বলে জানিয়েছেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর বাবুবাজার সেতু পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সড়ক সংস্কারের কাজে দ্বায়িতপ্রাপ্তরা গাফিলতি করলে, কোনো অজুহাত দেখিয়ে পার পাবে না বলে হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, সেপ্টেম্বর থেকে অবৈধ বিলবোর্ডবিরোধী অভিযান চলবে।

তিনি বলেন, ঈদে মহাসড়কে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। কোন দুর্ভোগ থাকবে না। সড়ক মেরামতের কাজে দ্বায়িতে অবহেলা করলে, শাস্তি পেতে হবে হবে

এ সময় সড়ক-মহাসড়ক থেকে অবৈধ বিল বোর্ডও সরিয়ে নেয়ার কথা বলেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী।

এর আগে সড়ক-মহাসড়কে জনদুর্ভোগ কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় সভায় বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন সরেজমিনে দেখতে রাজধানীর বাবুবাজার সেতু পরিদর্শন করেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কোনো অগ্রগতি দেখতে না পেয়ে পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার ও ঢাকা জেলা পুলিশ সুপারকে মোবাইল ফোনে ব্যবস্থা নিতে বলেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ