জাতীয়

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঈদের টিকেট সংগ্রহে ঘরমুখো মানুষ

টিকেট সংগ্রহে মানুষ
টিকেট সংগ্রহে মানুষ

ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে শুক্রবার ১৪ জুলাইয়ের ঈদের অগ্রিম টিকেট সংগ্রহ করছেন ঘরমুখো মানুষ। কাউন্টার থেকে টিকেট দিতে দীর্ঘ সময় নেয়া হচ্ছে বলে অভিযোগ করছেন অনেকে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার।

ছুটির দিন হওয়ায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা যায় টিকেট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। সকাল ৯টা থেকে টিকেট দেয়া শুরু হলেও অনেকেই এসেছেন রাতেই।

সকালের বৃষ্টি উপেক্ষা করে ট্রেনের অগ্রিম টিকেটের জন্য লাইনে অপেক্ষা করছিলেন টিকেট প্রত্যাশী শত শত মানুষ। এদের মধ্যে কেউ কেউ এসেছেন বৃহস্পতিবার ইফতারের পরে। তাই দীর্ঘ প্রতীক্ষার পর এক পর্যায়ে টিকেট হাতে পেয়ে উল্লাস প্রকাশ করেন কেউ কেউ।

কাউন্টারগুলো থেকে দেরিতে টিকেট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। এ সময় সকাল ৯টার পরিবর্তে আটটা থেকে টিকেট বিক্রির দাবিও জানান অনেকে।

যাত্রীদের অভিযোগ অস্বীকার করে কমলাপুর রেল স্টেশন ম্যানেজার বলেন, সমস্যা যেমন আছে তার সমাধানও রয়েছে। বরাবরের মত এবারও সকল সমস্যার সমাধান করা হবে।

এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র ছিলো অন্য রকম। ঈদের আগাম টিকেট প্রত্যাশী যাত্রী না থাকায় হতাশ লঞ্চ কর্তৃপক্ষ। আবহাওয়া অনুকূল হলে যাত্রীর সংখ্যা বাড়বে বলে আশা তাদের।

দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটে লঞ্চের ক্যাবিনের অগাম টিকেট বিক্রি হলেও অধিকাংশ রুটের ক্যাবিনের টিকেট এখনো অবিক্রিত রয়েছে বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ