জাতীয়

টানা বর্ষণে বিপর্যস্ত নগরীর জনজীবন

বিপর্যস্ত নগরীর জনজীবন
বিপর্যস্ত নগরীর জনজীবন

গত ২৪ ঘণ্টায় গড় বৃষ্টিপাত হয়েছে ৪০ মিলিমিটার। বৃষ্টির কারণে রাজধানীর মালিবাগ, কাকরাইল, শান্তিনগর, রামপুরা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সেইসঙ্গে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় পথে বের হওয়া নগরবাসীকে।

রাজধানীর মালিবাগ, মৌচাক ও শান্তিনগর এলাকার দৃশ্য। একটু বৃষ্টি হলেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোর পাশাপাশি অলিগলিতেও সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর জলাবদ্ধতার কারণে সড়কগুলোতে বেধে যায় তীব্র যানজট। জলে-যানজটে নাকাল নগরবাসী।

এটিকে, বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টিপাত উল্লেখ করে আবহাওয়াবিদ মো.সানাউল হক মন্ডল বলেন, নিম্নচাপের কারণে টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আরো ২/১দিন থাকতে পারে।

তিনি আরো বলেন, বর্ষা মওসুমের স্বাভাবিক বৃষ্টিপাত হলেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চালে নিম্নচাপের কারণে বৃষ্টি বেশি হচ্ছে।

এছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্র উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

থেমে থেমে বর্ষণ আর রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ