জাতীয়

কানে কানে পরামর্শ দিন: খন্দকার মোশাররফ

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার পাশাপাশি কানে কানে পরামর্শ দিন— বলে জানিয়েছেন নব নিযুক্ত স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডির) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে যেমন দুর্নীতি মুক্ত করা হয়েছে, তেমনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কেও দুর্নীতি মুক্ত করা কঠিন হবে না। যে মন্ত্রণালয় এতোদিন চালিয়ে এসেছেন সেখানেও কিছুটা এদিক-সেদিক ছিল। তা তিনি দূর করে স্বচ্ছ করেছেন।

এর আগে সকালে ফরিদপুর শহরের কবি জসীম উদ্দীন হলে ফরিদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে অনুদান প্রদানের এক অনুষ্ঠানে ভাষণ দেন নব নিযুক্ত স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার উপর আস্থা রেখেই তাকে এ দায়িত্ব দিয়েছেন। মন্ত্রী আরো বলেন, লক্ষ্য নির্ধারণ না করে ছোট একটা দৌড় প্রতিযোগিতা আয়োজনও সম্ভব নয়।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের লক্ষ্য আছে বলেই এগিয়ে যাচ্ছে। একারণেই পাঁচ বছর ধরে বিশ্বব্যাপী মন্দা বাংলাদেশকে কাবু করতে পারেনি। এমন্দায় আমেরিকা, জাপানের মতো দেশের প্রবৃদ্ধি পড়ে গেছে। তবে আমাদের প্রবৃদ্ধি না বাড়লেও ৬.৫ এ স্থির রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ