রাজধানীর শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটিতে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের অপারেটর মো. মোস্তফা জানান, সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ৭টি ইউনিট পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিক আগুনের বিষয় বিস্তারিত জানা যায়নি— মার্কেটের বাইরে থেকে আগুন দেখা না গেলেও ভেতর থেকে শুধু ধোঁয়া বের হচ্ছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: