জাতীয়

দুর্যোগে মা-শিশুর নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা নিন: শেখ হাসিনা

মা-শিশু
মা-শিশু

দুর্যোগের সময় মা ও শিশুর জীবনের নিরাপত্তার কথা ভেবে যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এ বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সবার আগে নারী ও শিশুর দিকে সেবার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

তিনি বলেন, আমাদের সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারী ও শিশুকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে এখন নারীর অংশগ্রহণ বহুগুণে বেড়েছে। আমরা শিশু অধিকার সংরক্ষণ করেছি। শিশুদের চাহিদা, কল্যাণ ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতি অনুযায়ী শিশু বাজেট প্রণয়ন করেছি। প্রতিবন্ধীসহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নকেও আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখার জন্য একটি দক্ষ ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলেছি। দুর্যোগে সর্বাগ্রে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি গর্ভবতী নারী ও কিশোরীর স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। দুর্যোগকালীন ও জরুরি অবস্থায় নারী ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ তাদের আপদকালীন সেবা প্রদানকে আমরা অগ্রাধিকার দিয়েছি।

তিনি আশা প্রকাশ করেন, দেশের সকল সেবাকেন্দ্র থেকে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থাসহ সহযোগী প্রতিষ্ঠানগুলো আরও সক্রিয়ভাবে এগিয়ে আসবেন।

তিনি ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ