সরকারের পরিকল্পনার অনেক আগেই বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় উঠে এসেছে— বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সকালে সিলেটের শাহী ঈদগাহে নির্মানাধীন মিনার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বব্যাংক ইতোমধ্যে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ বিষয়ে ২০১৮ সালে জাতিসংঘের বৈঠক রয়েছে।
জাতিসংঘ ও বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা দিবে বলে আশা প্রকাশ করেন আবুল মাল আবদুল মুহিত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: