বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার দ্রুত শেষ করতে ঈদের পর বিশেষ ট্রাইব্যুনাল হবে বলে জানালেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুরে মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি কথা বলেন।
ইনু বলেন, ঈদের পরই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। এতে প্রতিটি মানুষ পোড়ানোর ঘটনায় মামলা হবে। সেক্ষেত্রে খালেদা জিয়াও আইনের ঊর্ধ্বে নন।
তিনি আরো বলেন, মন্ত্রী পরিষদের রদবদল প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত। জনতার কোনো অভিযোগে সৈয়দ আশরাফকে মন্ত্রীত্ব থেকে অপসারণ করা হয়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: