পাচার কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক হাজার কচ্ছপ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বেলা পৌনে ১১টার দিকে বিমানবন্দরের ৩ নম্বর বহির্গমন গেট থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস সহকারী কমিশনার প্রিয়াঙ্কা দাস সাংবাদিকদের বলেন, লাগেজ স্ক্যান হওয়ার সময় পাঁচটি ট্রলি ব্যাগে এই কচ্ছপগুলো দৃষ্টিগোচর হয়। প্রতিটি ট্রলিব্যাগে ২০০টির মতো কচ্ছপ রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যৌথ অভিযানে ৫৪০টি কচ্ছপ উদ্ধার হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: