চতুর্থ দিনের মতো রোববার ১৬ জুলাইয়ের ঈদে ট্রেনের অগ্রীম টিকেট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল ৯টা থেকে টিকেট দেয়া শুরু হয়।
ঈদে ঘরে ফেরার টিকেট পেতে গতকাল ইফতারের পর থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় জমাতে শুরু করেন যাত্রীরা। দীর্ঘ লাইনে বসে থাকতে হয় তাদের। কাউন্টার থেকে টিকেট দিতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক টিকেট প্রত্যাশী।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। টিকেটের জন্য একই রকম ভিড় দেখা গেছে চট্টগ্রাম রেলস্টেশনও।
এদিকে, লঞ্চের ক্যাবিনের আগাম টিকেট বিক্রি না হওয়ায় বেশ বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। আগের তুলনায় লঞ্চের সংখ্যা বেশি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগাম টিকেট বিক্রি হচ্ছে না বলে জানালেন তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: