জাকাতের অর্থ নিজ উদ্যোগে না দিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
রোববার সকালে ময়মনসিংহ শহরের কাচারীঘাট এলাকায় জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মতিউর রহমান বলেন, শিগগিরই এ বিষয়ে ধর্মমন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হবে।
এদিকে, রিমাণ্ড আবেদনের শুনানির জন্য গ্রেপ্তার ৮ জনকে দুপুরে আদালতে হাজিরের কথা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: