জাতীয়

শিগগিরই উচ্চ মাধ্যম আয়ে উন্নীত হবে দেশ: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হয়ে থাকবে না শিগগিরই উচ্চ মাধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিতের জন্য বিশ্ব ব্যাংকের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।

প্রতিটি নাগরিককে পরিবেশ রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করলে আগামী ৩ বছরের মধ্যেই বাংলাদেশের অবস্থা পরিবর্তন হবে।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় দেশের সকল নাগরিকদের সচেতন হতে হবে। সকলের আন্তরিক প্রচেষ্টায় প্রকৃতির ভারসাম্য টিকে থাকবে।

এর আগে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ রোপন সপ্তাহের উদ্বোধন করে পরিবেশ পদক বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মাঝে পরিবেশ পদক-২০১৫, বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার ২০১৪ এবং বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন পুরষ্কার ২০১৫ প্রদান করেন প্রধানমন্ত্রী।

পরে জাতীয় বৃক্ষমেলা-২০১৫'র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ