জাতীয়

লতিফের পদ নিয়ে ইসির কাছে চিঠি

আব্দুল লতিফ সিদ্দিকী
আব্দুল লতিফ সিদ্দিকী

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ নিয়ে জটিলতার অবসানে জাতীয় সংসদ থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে।

সোমবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের কাছে চিঠি পাঠিয়েছেন বলে নিশ্চিক করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব হেলাল চৌধুরী।

চিঠির নিয়ে ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহান বলেন, সংসদ সচিবালয়ের আইন শাখা লতিফ সিদ্দিকীর বিষয়ে চিঠিটি পাঠিয়েছে।

নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, পরে সার্বিক বিষয় পর্যালোচনার জন্য আমরা আলোচনায় বসবো।

এক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ ও আগের নজিরগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রে হজ নিয়ে মন্তব্যের জের ধরে সমালোচনার মুখে দল থেকে বহিষ্কৃত হওয়ার পাশাপাশি মন্ত্রিসভা থেকেও বাদ পড়েন লতিফ সিদ্দিকী। ওই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় নয় মাস কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে ছাড়া পান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ