শিশু শেখ মো. সামিউল আলম রাজন হত্যার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
মুশফিক তার ফেইসবুক পেজে, ‘সে নো টু চাইল্ড অ্যাবিউস’ লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে তোলা ছবিতে এই প্রতিবাদ জানান তিনি।
তিনি পোস্টে লিখেছেন, একটি নিষ্পাপ শিশুকে নির্যিতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ মনে হয় আর নেই, শিশু নির্যাতনকে না বলুন।
শিশু সামিউলকে চোর অপবাদ দিয়ে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি খুঁটিতে বেধে ৫-৬ জন নির্যাতন চালায়। বাঁচার জন্য তার কোনো আকুতিই মন গলাতে পারেনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: