হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর আজ-- মঙ্গলবার মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় সারারাত ইবাদত বন্দেগির মধ্যদিয়ে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
মহিমান্বিত এ রজনীতে পবিত্র কোরআন নাজিল হয়েছে-- তাই এ রাতের মহিমা বর্ণনা করতে গিয়ে কোরআন শরিফে বলা আছে, হাজার মাসের চেয়ে সর্বোত্তম এ রাত।
এ রজনীতে আল্লাহতায়ালা তার অশেষ রহমত, বরকত ও ক্ষমার ভাণ্ডার অবারিত করে দেন। এ রাতের ফজিলত ও তাৎপর্য তাই অপরিসীম।
শবে কদরে সারাদেশে বিভিন্ন স্থানে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররামসহ সব মসজিদে বিশেষ দোয়া ছাড়াও রাতভর চলবে জিকির আজগর।
এদিকে, শবে কদর উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: