প্রতিবারের মত এবারো রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত।
মঙ্গলবার বিকেলে ঈদের জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুতির কাজ দেখতে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
এসময় তিনি বলেন, ঈদের দিন সকাল সাড়ে ৮টায় রাজধানীর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এবার প্রায় এক লাখ মুসল্লি একসঙ্গে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন।
প্রতিবছরের ন্যায় এবারো নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৯ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: