জাতীয়

সমালোচনা যেন উন্নয়ন ব্যাহত না করে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের উন্নয়নের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় সেভাবে সরকারের সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে তথ্য মন্ত্রাণালয়ের আয়োজনে গণভবনে ৪র্থ বারের মতো ১৭৭ জন অস্বচ্ছল সাংবাদিক ও তাদের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর শেষে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের শত্রুরা যেন কথা বলতে না পারে সেভাবে দায়িত্ব পালন করতে হবে-- যেসব সংবাদমাধ্যম ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে ব্যর্থ হবে তাদের সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়া হবে।

তিনি আরো বলেন, গণমাধ্যম কর্মীদের জন্য সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে ব্যর্থ গণমাধ্যম মালিকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সাংবাদিকদের কল্যাণে গঠিত কল্যাণ ট্রাস্টে সহায়তা দেয়ার জন্য গণমাধ্যমের মালিকদেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের জনগণকে আরো সচেতন করতে গণমাধ্যম কর্মীরা এগিয়ে আসবেন এ-- প্রত্যাশা করে শেখ হাসিনা আরো বলেন, এশিয়ার মধ্যে নিন্ম মধ্যম আয়ের দেশ থেকে উন্নত করতে সাংবাদিকদর এগিয়ে আসতে হবে।

এ সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের ওয়ানডেতে সিরিজ জয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে বিশ্বকাপ জিতবে বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ