ঈদে ঘরমুখী মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছেন দু'দিন আগ থেকেই— তবে অন্যান্য বারের তুলনায় এবার কোনো রকম বিড়ম্বনা ছাড়াই ঢাকা ছাড়তে পারছেন যাত্রীরা। তবে বাস ছাড়ছে দেরি করে। কম বেশি দেরিতে হলেও সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ।
এবার ট্রেনের সিডিউল বিপর্যয় না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে প্রত্যেকটি রুটের ট্রেনই সময়মত কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে।
প্রতি বছরই কমলাপুর রেল স্টেশনে ঈদে বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ থাকলেও এবার চিত্র একেবারই ভিন্ন। এবার সকল রুটের ট্রেন সময়মত ছেড়ে যাওয়ায় যাত্রীদের তেমন ভীড় দেখা যায়নি। নির্বিঘ্নে টিকেট ও সময়মত ট্রেন পাওয়ায় বেশ খুশি ট্রেনের যাত্রীরা।
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগা-ভাগি করতে বড়দের সঙ্গে বাড়িতে ছোটদের মনেও খুশির আনন্দে চোখেমুখে।
ঈদে বাড়ি ফেরার সময় নির্বিঘ্নে ট্রেন যাত্রা শুরু করতে পারায় খুশি যাত্রীরা। ট্রেনের এ সিডিউল যেন সারাবছর থাকে এ আশা সবার।
সময়মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তিতে রয়েছে রেল কর্তৃপক্ষও। বড় কোনো দুর্ঘটনা না ঘটলে সিডিউল বিপর্যয় হবে না বলেও মনে করছেন তারা। প্রতিদিনের টিকেটের জন্য এখনো লাইন দেখা গেছে কমলাপুর রেলস্টেশনের কাউন্টারগুলোতে।
এদিকে, ঈদে ঘরমুখো মানুষ বাস যাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকেট পাচ্ছেন না কাছাকাছি দূরত্বের যাত্রীরা। রাজধানীর বাস কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে যানজটের কারণে সময়মত বাস ফিরতে না পারায় তারা ঠিকমত বাস ছাড়তে পারছেন না।
যদিও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে যানজটের কোনো খবর নেই তার কাছে।
অবশ্য সকল ভোগান্তি মেনে নিয়েই বাড়ি ফেরার আনন্দকেই বড় করে দেখছেন ঘরমুখো মানুষরা।
বৃহস্পতিবার সকালে রজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদের যাত্রী পরিবহন ব্যবস্থাপনা পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরিদর্শন শেষে গণমাধ্যমকে বলেন, মহাসড়কে কোনো যানজট নেই। নির্বিঘ্নেই চলাচল করছে দূরপাল্লার সব যান।
কিন্তু মন্ত্রীর এ দাবির কোনো সত্যতা মেলেনি তার পাশেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ঘরমুখো মানুষের দীর্ঘ লাইন। ঢাকা থেকে কম দূরত্বের রুটে অগ্রীম টিকিটের ব্যবস্থা নেই। সেকারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকলেও কোন দেখা নেই বাসের। কাউন্টার থেকে বিলম্বের কারণ হিসেবে বলা হচ্ছে মহাসড়কে যানজট।
মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের অভিযোগের সুরাহা করতে তিনটি সংস্থার সমন্বয়ে একটি ভিজিলেন্স টীম কাজ করলেও যাত্রীদের অভিযোগ, ঠিকমতো কাজ করছেনা টীমটি। যদিও এ অভিযোগ মানতে নারাজ এ টীম।
সকাল থেকেই রাজধানীর সব বাস টার্মিনাল থেকে একের পর এক বাস ছেড়ে যায়। যদিও কোন বাসেরই সময়সূচি ঠিক নেই। এসব মেনেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন সকলে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দটাই এখন সকলের চোখমুখে।