জাতীয়

জনপ্রশাসন মন্ত্রী হলেন সৈয়দ আশরাফ

সৈয়দ আশরাফ
সৈয়দ আশরাফ

দপ্তরবিহীন হওয়ার ৭ দিনের মাথায় নতুন দপ্তর পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এবার তিনি পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতদিন এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন ইসমত আরা সাদেক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আর থাকছেন না- গণমাধ্যমে এমন জল্পনা-কল্পনার শুরু গত ৭ জুলাই।

যদিও ওইদিন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেছিলেন, এ বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই। আর সৈয়দ আশরাফ নিজেই এ খবরকে শুধু গুজব উল্লেখ করে, এতে কান না দেয়ার পরামর্শ দেন নিজ দলের নেতা-কর্মীদের।

ঘটনার তিন দিনের মাথায় ৯ জুলাই বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। তারপর থেকে তিনি দপ্তরবিহীন মন্ত্রী হন। আর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে।

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার কয়েক ঘণ্টা পর সেদিন সন্ধ্যায় যুবলীগের ইফতার পার্টিতে যোগ দেন সৈয়দ আশরাফ। ইফতার শেষে দপ্তর হারানোর বিষয়ে গণমাধ্যম কর্মীদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ