জাতীয়

ঈদুল ফিতর শনিবার

ঈদ
ঈদ

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল (শনিবার) ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর বয়ে আনে অনাবিল আনন্দ ও খুশির বার্তা। ধনী-গরিব নির্বিশেষে সবাই এক-কাতারে শামিল হয়ে ভাগাভাগি করে নেয় এ আনন্দ। ঈদ উদযাপনে ছোটবড় সবার রয়েছে নানা আগ্রহ নানা পছন্দ।

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবেন।

এদিকে, রাজধানীসহ সারাদেশে ইতোমধ্যেই ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবারে মতো এবারো রাজধানীর সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। প্রায় ১ লাখ মানুষের জামাতে নামাজ আদায়ের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত। আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার সকাল ৭টা থেকে এক ঘন্টা পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, ঈদগাহ ময়দানকে ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ৪০টি সিসি ক্যামেরা। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি থাকছে বিশেষ নিরপত্তা বাহিনী।

যেকোন ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি র্যা বও কাজ করবে বলে জানিয়েছেন র্যা ব মহাপরিচালক বেনজির আহমেদ।

এদিকে, শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় কাল (শনিবার) উদযাপিত হবে ঈদুল ফিতর। চাঁদ দেখা নিশ্চিত করতে শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফিউন্ডেশনের বায়তুল মোকাররম মসজিদ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বসে। চাঁদ দেখা যাওয়ার পর থেকেই ঘরে ঘরে শুরু হয়ে গেছে উৎসবের আয়োজন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ