ঈদে ঘরমুখো মানুষের চাপে ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। গাজীপুরের ভোগড়া থেকে কালিয়াকৈর পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এছাড়াও পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের দুই পাড়েই যানবাহনের দীর্ঘ লাইন। সেইসঙ্গে থেমে থেমে বৃষ্টি ঘরমুখো মানুষের দুর্ভোগ বাড়িয়েছে আরো।
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে যাত্রা। বিভিন্ন স্থানে মহসড়কে তীব্র যানজটে আটকা পড়েছে শেষ মুহূর্তে ঘরমুখি এ সব মানুষ। গাজীপুরের ভোগড়া থেকে কালিয়াকৈরের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে ৩০ থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট। স্থবির হয়ে আছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।
একই অবস্থা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও। এখানেও তৈরি হয়েছে ২০ থেকে ২৫ কিলোমিটা দীর্ঘ যানজট।
এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে নদী পার হওয়ার অপেক্ষায় শতাধিক যানবাহন। পাটুরিয়া জিরো পয়েন্ট থেকে পাটুরিয়া উথলি সড়কের ৩-৪ কিলোমিটার রাস্তা জুড়েও শুধু গাড়ি আর গাড়ি।
ঘাট কর্তৃপক্ষ বলছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি ফেরি চলাচল করছে। এরমধ্যে ১০টি রো রো, তিনটি মাঝারি ও পাঁচটি ছোট ফেরী রয়েছে।