সৌদি আরবে আটক শিশু রাজন হত্যাকারী কামরুলকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার সকালে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে মন্ত্রিসভায় আবারো যুক্ত করায় শেখ হাসিনা রাজনীতিতে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন— উল্লেখ করে সুরঞ্জিত বলেন, যাতে আর কোনো বড় ধরনের সঙ্কট সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখে সংযত হয়ে সিনিয়র মন্ত্রীদের প্রধানমন্ত্রীর পাশে থাকা প্রয়োজন।
এ সময় সিলেটে রাজন হত্যার প্রসঙ্গে তিনি আরো বলেন, এ ঘটনা মর্মান্তিক। হত্যাকারীকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: