রাজনের হত্যাকারীদের বিচারে আইনি কোনো প্রকার ফাঁক-ফোকর রাখা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার দুপুরে রাজনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজন হত্যার সঙ্গে জড়িত কাউকেই কোন ধরনের ছাড় দেয়া হবেনা। শিশুটিকে রক্ষায় কেউ এগিয়ে না আসায় এ হত্যাকাণ্ডের দায় এলাকাবাসীও এড়াতে পারে না।
পরে রাজনের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দেয়ারও ঘোষণা দেন অর্থমন্ত্রী।
গত ৮ জুলাই সকালে সিলেটের কুমারগাঁওয়ে চোর অপবাদে পিটিয়ে হত্যা করা হয় সামিউল আলম রাজন নামে ১৩ বছরের শিশুটিকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: