রমজান মাসের শেষ শুক্রবার হওয়ায় পবিত্র জুমাতুল বিদা আজ। মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।
জাতীয় ঈদগাহ মাঠসহ সারাদেশের ঈদগাহ ময়দানগুলো প্রস্তুত ঈদের বিশেষ জামাতের জন্য। চাঁদ দেখা গেলেই শুরু হয়ে যাবে উৎসবের আয়োজন। ঘরে ঘরে চলছে ঈদের বিশেষ প্রস্তুতি।
এদিকে, প্রতিবছরের মতো এবারো সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করছে বাংলাদেশের কয়েকটি জেলার মানুষ। সকালে নোয়াখালীর ৭টি গ্রামের মানুষ ঈদের জামাতে অংশ নেন।
ঈদ উৎযাপন করছেন ফেনী, শরীয়তপুর, পিরোজপুর, দিনাজপুর, চাঁদপুর, মাদারীপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার ও ভোলার বিভিন্ন উপজেলার লক্ষাধিক মানুষ।
দিনাজপুর ও মৌলভীবাজারেরও বিভিন্ন জায়গায় ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
এছাড়াও শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, মিসর, জর্দান, বাহরাইন, লিবিয়া, ফিলিপাইন, বলকানস, তুরস্ক, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে আজ (শুক্রবার) ঈদ উদযাপিত হচ্ছে।