প্রতিবারের মতো এবারো ঈদের সকালে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি আবদুর হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলের নেত্রী রওশান এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার সকাল ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টা থেকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি এবং সর্বস্তরের নাগরিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে সকাল ১১টায় কূটনীতিক এবং বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন সরকার প্রধান।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার বনানীর কার্যালয়ে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।