জাতীয়

গণতন্ত্র ফিরিয়ে আনতে জনসম্পৃক্ত আন্দোলন হবে: খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

গণতন্ত্র ফিরিয়ে আনতে এবার জনসম্পৃক্ত আন্দোলন করা হবে— তবে তার আগে দলকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার ঈদ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

খালেজা জিয়া বলেন, বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই, সরকার এজেন্ট দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী— উল্লেখ করে তিনি বলেন, দল গুছিয়েই আন্দোলনে যাবে বিএনপি। এ সময় দেশের মন্ত্রীরা দুর্নীতিতে লিপ্ত।

এর আগে সকালে কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। পরে বিদেশি কূটনীতিক ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকেও শুভেচ্ছা জানান খালেদা জিয়া।

এর আগে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপি'র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ায়ত করেন খালেদা জিয়া। পরে বনানীতে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরও জিয়ারত করেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ