জাতীয়

ভাসমান মানুষরে ঈদ বৃষ্টিভেজা দিনের মতোই

ভাসমান মানুষ
ভাসমান মানুষ

এবারের ঈদ বৃষ্টিভেজা তবে অসহায়-দুস্থ-বস্তিবাসী-ভাসমান মানুষরে ঈদ সবসময়ই বৃষ্টিভেজা দিনের মতো নির্জীব-নির্জন। বছরের একটা দিন, ঈদের দিনও ঘোরে না তাদের ভাগ্যের চাকা, মেলে না একটু সুখের ছোঁয়া। তারপরও নিজেদের মতো করে জীবনের আনন্দ খুঁজে নেয় এসব মানুষ।

শনিবার সকালে বিভিন্ন মসজিদের সামনে ভিক্ষা করে মাত্র ঘরের দুয়ারে এসে বসেছেন। ঈদের ফিরনি-সেমাই খাওয়ার ভাগ্য হয়নি তার। তাই অভ্যাস মতো পান চিবোচ্ছেন।

৩ মাস বয়সে মা-বাবা মারা যাওয়ায় আত্মীয়রা নাম রেখেছিল দুখিনী। এখন এ নামটাই যেন চিরসঙ্গী তার।

দুখিনীর প্রতিবেশী মনিজা। তিনিও ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করেন, থাকেন একা।

নির্মানাধীন সুউচ্চ দালানের ঠিক নিচেই রীনার পরিবারসহ কয়েকটি পরিবারের অবস্থান। দালানের কাজ শেষ হলে এখান থেকে তাদের চলে যেতে হবে। হয়তো এই ঈদই এখানে তাদের শেষ ঈদ।

তাতে কী? নিজেদের মতো ঈদের আনন্দ উপভোগ করতে তো আর সমস্যা নেই।

বছরঘুরে ঈদ আসে, আবার চলেও যায়। অথচ রাজধানীর বস্তিবাসী ও ভাসমান মানুষের কাছে সব ঈদই একরকম। এরমধ্যেই ঘুরতে থাকে তাদের জীবনের চাকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ