রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মিরপুর ১০ নম্বর বেনারশী পল্লীর রাব্বানী হোটেলের পেছনের একটি বাসার আলাদা দুইটি রুম থেকে ফরহাদ-রুপালী নামে এক দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বাড়িওয়ালা ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
নিহতদের স্বজনরা জানিয়েছেন, প্রায় ৮ মাস আগে ফরহাদ ও রুপালীর বিয়ে হয়। তিন মাস আগে মিরপুরে সেলুন খুলেন ফরহাদ। শনিবার মধ্য রাতে স্ত্রী রুপালী ফাঁসি দিয়েছেন এমন খবর গ্রামের বাড়িতে স্বজনদের জানান ফরহাদ। এরপর থেকে তারও মোবাইল বন্ধ পায় স্বজনরা।
প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ ও স্বজনরা।
ময়না তদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।